গাজীপুরের কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লিখিত বক্তব্য পড়েন মেজবাহুল ইসলাম রানু। এসময় ওই এলাকার কামারজুরি, পাতাকুর ও ওঝারপাড়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সানাউরের নেতৃত্বে এলাকায় রুবেল, সাহাদাত, সাদ্দাম, জুয়েল ও আঙ্গুল কাটা বাবুকে নিয়ে সন্ত্রাসী বাহিনী গঠন করা হয়েছে।
“এলাকায় কেউ জমি বিক্রি করতে চাইলে বা নতুন ভবন নির্মাণ করতে গেলে তারা বিভিন্ন অংকের চাঁদা দাবি করে।”
কেউ দাবিকৃত চাঁদা না দিলে তাকের নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে কামারজুরি এলাকার সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, থায়রুল ইমলাম ও আবু রায়হান কাউন্সিলরের নানা নির্যাতনের কথা তুলে ধরেন।
