২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্স থেকে পড়ল যুবকের লাশ

গাজীপুর নগরীর ভোগড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে এক ব্যক্তির লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 05:09 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার দুপুরে বর্ষা সিনেমা হলের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড় থেকে অজ্ঞাত পরিচয় এ ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন মিয়া এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বেলা পৌনে ১২টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স থেকে ওই যুবকের লাশটি ফেলে অ্যাম্বুলেন্সটি দ্রুত চলে যায়।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

এএসআই মো. শাহিন মিয়া আরো জানান, ওই ব্যক্তির নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে অ্যাম্বুলেন্সে এখানে মরদেহ ফেলে গেছে।

লোকটির পরনে সবুজ হাফহাতা গেঞ্জি ও নেভি-ব্লু ফুল প্যান্ট ছিল।