বান্দরবানে আগুনে পুড়েছে ৯ বসত ঘর
বান্দরবান বাস টার্মিনাল এলাকায় আগুনে পুড়ে গেছে নয়টি বসত ঘর।
রোববার বেলা পৌনে ১টায় ওই এলাকার একটি ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের বান্দরবান স্টেশন ম্যানেজার রনধীর দত্ত জানান, এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে নয়টি বসত ঘর পুড়ে দশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
