সৈকতে স্পিড বোটের ধাক্কায় তরুণের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্পিড বোটের ধাক্কায় এক পর্যটক নিহত হয়েছেন।
কক্সবাজার সৈকত (ফাইল ছবি)
নিহত তাজুল ইসলাম (২৫) বগুড়া জেলার নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বলে তার সফরসঙ্গী বন্ধুরা জানিয়েছেন।
ওসি জাকের হোসেন মাহমুদ বলেন, সকালে সৈকতে লাবনী পয়েন্টে গোসল করতে নেমে স্পিড বোটের ধাক্কায় তাজুল আহত হন। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
তাজুলের বন্ধু জসীম উদ্দিন বলেন, তিন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে এসেছেন। সকালে সাগরে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হন তাজুল।
