২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কে বিকল হয়ে পড়া একটি লরি সরাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 09:16 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

নিহত নাসির উদ্দীন (৪৫) সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহীম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে মহাসড়কে হঠাৎ একটি লরি বিকল হলে অন্য কয়েক জনের সঙ্গে রাস্তা থেকে সেটি সরাতে যান দায়িত্বরত পিএসআই নাসির।

এসময় দ্রুত গতিতে আসা একটি কাভার্ড ভ্যান পিছন থেকে নাসিরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি বাহ্মণবাড়িয়ার কসবায়।

লরি ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছেন।