ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকালে দুর্ঘটনার শিকার সানজিদা আক্তার মুক্তাকে (১৮)রাতে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দনিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন তিনি।
সানজিদার মা ফরিদা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তার মেয়ে বিকালে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে গেলে সেখানে পা পিছলে পাশের টিনশেড বাসার চালায় আছড়ে পড়ে।
প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের পরামর্শে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
সানজিদার কোমরের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
