‘বাংলাদেশ-কলকাতা নৌ চ্যানেল খনন শিগগির’
বাংলাদেশ ও কলকাতার মধ্যে নৌ-রুট সচল করার জন্য মংলা-ঘুসিয়াখালী চ্যানেলটি শিগগিরই খনন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার মাদারীপুর সার্কিট হাউজের ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, মংলা-ঘুসিয়াখালী চ্যানেলটি দুদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ নৌ চ্যানেল।
ফাইল ছবি
বাংলাদেশ ও কলকাতার মধ্যে যাতায়াতকারী সব জাহাজ এই চ্যানেলটি ব্যবহার করে বলে তিনি জানান।
শাজাহান বলেন, চ্যানেলটি ৭/৮ বছর যাবত বন্ধ থাকায় এই চ্যানেলের বদলে সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চলাচল করছে। ফলে সুন্দরবনে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।
ইতোমধ্যে মংলা-ঘুসিয়াখালী চ্যানেলের সার্ভে হয়ে গেছে। আশা করছি আগামী সপ্তাহেই এর খনন সম্পন্ন করে বাংলাদেশ-কলকাতা নৌ চলাচল আরো সহজতর করা সম্ভব হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ প্রমুখ।
