২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় ট্রাকের ধাক্কায় ২ রিকশাচালক নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় দুই রিকশাচালক নিহত হয়েছেন। আহত হন দুই আরোহী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 02:49 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার বেলা ১১টার দিকে উখিয়া টিভি স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলী আহমদ (৩৫) ও পরিমল (৪৫)। দুজনই উখিয়া সদরের বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ওসি জাহেদুল কবির জানান, দ্রুতগামী একটি মিনি ট্রাক পেছন থেকে দুটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে মিনি ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন,  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।