২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অস্ত্র ও ইয়াবাসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ আটক

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 10:07 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

এ সময় তার কাছে থাকা একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন এবং ৩০ টি ইয়াবা উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক হাসানের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় পাঁচটি মামলা রয়েছে।

এ ছাড়া মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আরো দুটি মামলা করা হবে বলেও জানান তিনি।