২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বজ্রপাতে শিশু ও যুবকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় লবণ মাঠে কাজ করার সময় বজ্রপাতে পৃথক দুই স্থানে এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 04:17 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাখালী ও উজানটিয়া ইউনিয়নে এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজাখালী ইউনিয়নের ছনুয়া এলাকার আমির হোসেনের ছেলে মোহাম্মদ তৌফিক (১৩) ও পশ্চিম উজানটিয়ার ঘোচাল পাড়ার আবু তাহেরর ছেলে জামাল হোসেন (২৫)।

পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তৌফিকের বাবা আমির হোসেন জানান, লবণ মাঠে পলিথিন মোড়াতে গিয়ে সকাল ১০টার দিকে বজ্রপাতে তৌফিক মারা যায়।

উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সকালে আবু তাহের ও তার ছেলে জামাল গুড়ি গুড়ি বৃষ্টির সময় লবণ মাঠে কাজ করছিলেন।

এ সময় বজ্রপাতে আবু তাহের ভাগ্যক্রমে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মারা যায় জামাল।