২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে আসবাবের দোকান

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 03:55 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফকরুদ্দিন আহমদ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে আবুল কাশেমের মালিকানাধীন আধাপাকা দোকান ঘরে আগুন লাগে।

“দমকল বাহিনীর দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

দোকান মালিকের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুনে দোকানের প্রায় সাত লাখ টাকার আসবাব পুড়ে গেছে।