মাদক বিক্রিতে বাধা দেয়ায় চাচাতো ভাইকে খুন
মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেয়ায় চুয়াডাঙ্গায় চাচাত ভাইয়ের ছুরির আঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, শাহিনের বুকে-পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
শাহিনের পরিবারের বরাত দিয়ে দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব জানান, মাদক বিক্রিতে বাধা দেয়ায় শাহিনকে ছুরি দিয়ে আঘাত করে তার চাচাত ভাই ডালিম হোসেন (৩২)।
