কর্ণফুলীতে নৌকাডুবি, শিশু নিখোঁজ
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত দুটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষের পর এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিখোঁজ শিশুর নাম সানি (৭)। সে কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদীর ব্রিজঘাট থেকে সদরঘাটের দিকে যাওয়ার সময় একটি নৌকা অন্য একটির ধাক্কায় উল্টে যায়।
ডুবে যাওয়া নৌকার অন্য যাত্রীরা তীরে উঠলেও সানিকে পাওয়া যাচ্ছে না।
শিশুটিকে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরীরা কাজ করছেন।
