২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গাড়িচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে এক শিশু।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 02:57 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্নাসীরচর এলাকায় এ দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়ক

প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

শিবচর থানার ওসি একেএস মাসুদ খান জানান, নিহত স্বর্ণা আক্তার (১০) সন্নাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইসমাইল তালুকদারের মেয়ে। বাবুরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত শিশুটি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্কুলে যাওয়ার পথে কাওড়াকান্দিগামী একটি মাইক্রোবাস পেছন থেকে স্বর্ণাকে ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার।

এর পর থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ এলকাবাসী। এ কারণে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দোষীদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

মাইক্রোবাসটি আটক করা যায়নি। এ ঘটনায় কোনো মামলাও দুপুর পর্যন্ত হয়নি।