গাইবান্ধার সেই হাতিটি হাতেমের
গাইবান্ধার সাদুল্লাপুরে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে হাজতে আটকের ছাব্বিশ ঘণ্টা পর মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে সুরমা নামের হাতিটিকে।
বুধবার বিকালে হাতিটিকে হাজত থেকে মুক্তি দেয়া হয় বলে জানায় পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র দেখে বুধবার বিকাল ৫টায় থানা থেকে মূল মালিক হাতেম আলীর জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, মঙ্গলবার উপজেলার শেরপুর এলাকা থেকে হাতিটি আটক করা হয়।
এর মালিক হাতেম আলীর দাবি, তার কাছ থেকে হাতিটি ভাড়া নিয়ে টাকা পরিশোধ না করায় তিনি লোক দিয়ে হাতিটি নিয়ে যাচ্ছিলেন।
অপরদিকে সাইদুর রহমান নামের এক সার্কাস মালিকের দাবি, তার সার্কাসের জন্য ভাড়া করা এ হাতিটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল।
আর এই চুরির অভিযোগ পেয়েই পুলিশ হাতিটিকে আটক করে থানায় নিয়ে যায়।
