২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকার ৪ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 04:15 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার বেলা ১টার দিকে এ ঘটনায় নিহত ইউসুফ শেখ (২৫) জেলার শিবচর উপজেলার সূর্যনগর গ্রামের কাশেম শেখের ছেলে।

মাদারীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া বলেন, শহরের হরিকুমারিয়া এলাকার জলিল শিকদারের ৪ তলা ভবনে জানালায় কাচ লাগানোর সময় অসাবধানতা বশত নিচে পড়ে ঘটনাস্থলেই সে মারা যান ইউসুফ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।