২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটি খুঁড়ে মিলেছে চিনিকল শ্রমিকের লাশ

নিখোঁজের ছয়দিন পর মাটির নিচে ফরিদপুর চিনিকলের এক শ্রমিকের লাশ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 04:12 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মধুখালী থানার এসআই সৌমেন জানান, বুধবার সকালে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কুরানিয়ারচর আখ কেন্দ্রের পাশ থেকে মাটিচাপা দেয়া লাশটি উদ্ধার হয়।

নিহত শাহ মো. রাজন (২৯) ওই চিনিকলের পরিবহন বিভাগে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ থেকে নিখোঁজ ছিলেন রাজন। এ জন্য পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগও করা হয়।

এসআই সৌমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরমান নামের এক যুবককে আটকের পর তার দেওয়া তথ্য থেকে সকালে ওই এলাকায় মাটি খুঁড়ে রাজনের লাশ উদ্ধার হয়।

এর আগে গত ৩১ মার্চ রাজনের মোটরসাইকেলটি মধুমতি নদী থেকে উদ্ধার করে পুলিশ।

“রাজনের নিখোঁজ ও হত্যা বিষয়ে আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।”