খালেদা-তারেকের নিন্দা যুক্তরাষ্ট্র যুবলীগের
জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র যুবলীগ।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে স্বাধীনতা দিবসের সমাবেশে তারেকের অপকর্মের ফিরিস্তি আন্তর্জাতিক মহলকে জানানোর ঘোষণা দেয়া হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিসবাহ আহমেদ এবং পরিচালনা করেন সেক্রেটারী ফরিদ আলম।
সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিচারে সোপর্দ করার দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম রহিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কয়েস, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, নিউইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারী শাহীন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের সেক্রেটারী ফরিদ আলম এবং তথ্য ও গবেষণা সেলের প্রধান রহিমুজ্জামান সুমন, শহীদ সিরাজ সৌরভ ও সেবুল মিয়া।
