লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভোটির তিন যাত্রী নিহত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজারে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ ঘটনায় অন্তত ১২ জন ভটভটিরযাত্রী ও পথচারী আহত হয়েছে।
নিহতরা হলেন ফরিদা বেগম (২০), তার স্বামী ২৮ ও রিয়াজ কবীর (৪৮)। তাদের বাড়ি উপজেলার বড়বাড়ী ইউনিয়নে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে বলে লালমনিরহাট সদর থানার এসআই মাহবুব হাসান জানিয়েছেন।
আহতদের রংপুর ও লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মাহবুব জানান, বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী এসটি ট্রাভেলস নামের বাসটি ফকিরের তকেয়া বাজার এলাকায় যাত্রীবাহী ভটভটিকে থাক্কা দিলে ঘটনাস্থলেই ভটভটির ৩ যাত্রী মারা যায়।
ঘাতক বাসটিকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
