রাজশাহী মেডিকেলে ৫ কোম্পানির ওষুধ বিপণন নিষেধ
চিকিৎসায় ব্যাঘাত ঘটানোর অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের আদেশে জারি করা এ বিজ্ঞপ্তিটি সোমবার হাসপাতালের সামনে ঝুলিয়ে দেয়া হয়।
পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশও দেয়া হয়েছে এ আদেশে।
ওষধ কোম্পানীগুলো হলো রেনেটা লিমিটেড, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, বায়ও নিড হেলথ কেয়ার, ইমনে হায়সাম ফার্মাসিটিক্যালস ও মনিকো ফার্মা লিমিটেড।
নিশেধাজ্ঞায় উল্লেখ আছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার এ তিন দিন দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত হাসপাতালে ওষধ বিপণনের অনুমতি দেয়া হয়েছে ওষুধ কোম্পনিগুলোকে।
কিন্তু সে আদেশ অমাণ্য করে এ পাঁচ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহের সাতদিন রাতেসহ যখন তখন প্রবেশ করে হাসপাতালের শৃংখলা ভঙ্গ করেছেন এবং চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটাচ্ছেন।
“হাসপাতালের বেঁধে দেয়া শর্ত ভঙ্গ করায় এ পাঁচ কোম্পানির প্রতিনিধিদের ওষুধ বিপণনের জন্য হাসপাতালে প্রবেশে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”
