২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে থানা থেকে আসামির পলায়ন, ওসি প্রত্যাহার

মাদারীপুর সদর থানা থেকে রিমান্ডের এক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 01:58 PM

Updated : 22 Aug 2022, 05:59 PM

এ ঘটনায় থানার ওসি মোফাজ্জেল হোসেনসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, কর্তব্যে অবহেলার জন্যে ওসি মোফাজ্জেল হোসেন, এএসআই কাজী নেওয়াজ ও কনস্টেবল বাদশা মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পলাতক আসামিকে আটকের জন্যে অভিযান চলছে, বলেন পুলিশ সুপার।

রোববার রাত ৩টার দিকে থানা থেকে কৌশলে পালিয়ে যায় আকাশ (২৮) নামের ওই আসামি।

শনিবার রাতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য আকাশকে গ্রেপ্তারের রোববার আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।