২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত এক ভ্যানচালক নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 11:37 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কামাল উদ্দিন জানান, সোমবার সকাল ৭টায় শাহজীবাজার পাওয়ার কোম্পানির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুরুক মিয়া (৫০)। দুর্ঘটনায় আহত হন সুরুক মিয়ার ছেলে রুক্কু মিয়া। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই কামাল জানান, সকালে বাবা ও ছেলে শাহজীবাজার থেকে ভ্যানে বাঁশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর যাচ্ছিলেন।

“শাহজীবাজার পাওয়ার কোম্পানি কাছে সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুরুক মিয়া নিহত হন।”

স্থানীয়রা গুরুতর আহত রুক্কু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় স্থানীয় লোকজন আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চালক ও তার সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এসআই কামাল।