২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে বাক প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 03:33 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

নিহত বজলুর রশিদ (৩০) ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

পরিবারের বরাত দিয়ে কাহারোল থানার ওসি মোসাব্বেরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাহারোল বাজারের একটি হোটেলে কাজ করতো বজলুর। শনিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সকালে সুন্দইল গ্রামে একটি ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের শান্তি কুমার রায় ও কল্পনা রানী রায়কে আটক করা হয়েছে। লাশটি তাদের বাড়ির পাশে ধান ক্ষেতে পাওয়া যায়।