২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া মহিলা দল

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ৯৪ রানে হারিয়ে শেষ চারে পৌঁছেছে টানা দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ জুবায়ের, শিলং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 10:56 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

চার ম্যাচে টানা তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া (+২.২০৫)।রান রেটে পিছিয়ে দুই নম্বরে থাকা নিউ জিল্যান্ড (+১.৮০০) খেলেছে তিন ম্যাচ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকারও (+২.০৩১) শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারাতেই হবে তাদের।শনিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।আলিসা হিলির (২০) সঙ্গে ৬১ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অধিনায়ক মেগ লেনিংয়ের (৫০) সঙ্গে ১০৪ রানের চমৎকার জুটি উপহার দেন ইলিসে ভিলানি। ৯০ রানে অপরাজিত থাকা ভিলানির ৫৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।জবাবে ৯ উইকেটে ৯১ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।জাভেরিয়া খান (২৭) ও বিসমাহ মারুফ (২৮) ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়লেও তাদের ব্যাটিং ছিল মন্থর। এ দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে না পারায় বড় ব্যবধানেই হারে পাকিস্তান।অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন ইলিসে পেরি ও সারাহ কয়টে।