নরসিংদীতে দুর্ঘটনায় নিহত ৩
নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা হলেন সগির মিয়া (২৮), কবিতা (১৭) ও অজ্ঞাত পরিচয় একজন।
আহতদের কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুরে সিলেট থেকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
দুজনের নাম জানাতে পারলেও নিহত আরেকজন এবং আহতদের পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
হতাহতরা প্রাইভেটকারের নাকি অটোরিকশার তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
