২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়ায় ৭৫টি হাতবোমা উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের তিনদিন আগে ৭৫টি হাতবোমা ও দেড় হাজার লাঠি উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 06:02 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার ফেনীর ছাগলনাইয়া বাজারের বাঁশপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে সকালে ছাগলনাইয়া থানা পুলিশ বাজারের বাঁশপাড়া এলাকায় মহিউদ্দিন নামে একজনের গুদাম ঘরে অভিযান চালায়।

এ সময় প্রতিব্যাগে ১৫টি করে পাঁচ ব্যাগ হাতবোমা ও দেড় হাজার লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ জিঙ্গাসাবাদের জন্য ওই এলাকার নৈশ প্রহরী আবুল কালম আজাদ (৪৮) ও সুইপার বাবুলকে (৫০) আটক করেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হবে।

আগামী ৩১ মার্চ ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।