২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল চালু

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেন লাইনচ্যুত হয়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 11:33 AM

Updated : 01 Sep 2026, 12:41 PM

কুমিল্লা রেল স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর জালালাবাদ এক্সপ্রেস শুক্রবার ১০টার দিকে সদর দক্ষিণের বিজুপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে।

“ট্রেনের একটি বগির চারটি চাকা লাইন থেকে বেরিয়ে গেলে ট্রেন কাত হয়ে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

এরপর লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে নিলে বেলা ১টার পর আবার ট্রেন চলাচল শুরু হয় বলে ইরফানুল ইসলাম জানান।

এ ঘটনায় কেউ আহত হননি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রেল কর্মকর্তারা।