২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গেলেন বিমানবাহিনী প্রধান

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে (প্যাকস) যোগ দিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 10:01 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় বিভিন্ন ব্রিফিং এবং সম্মেলনে তার অংশ নেয়ার কথা রয়েছে।

সফরে পার্ল হারবারে প্যাসিফিক এয়ার ফোর্সের সদর দপ্তর, বিমান বাহিনীর কয়েকটি ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স একাডেমিসসহ বিভিন্ন সামরিক স্থাপনাও ঘুরে দেখবেন বিমান বাহিনী প্রধান।

এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ, অপারেশনাল ও মেইনটেইন্যান্স কার্মকাণ্ড পরিদর্শন করার কথা রয়েছে তার।