২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 08:50 PM

Updated : 22 Aug 2022, 05:58 PM

বৃহস্পতিবার দুপুরে জসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ঘটনায় জড়িতদের দ্রুত  গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তারা।

দোষিদের ধরতে ব্যর্থ হলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণার  হুমকি দেন বিক্ষুব্ধরা।

হামলার প্রত্যক্ষদর্শী শিক্ষক মাহবুবুল হক সাউদ বলেন, “মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা ডিসপ্লেতে মানব পতাকা তৈরি করে।

“এ সময় হঠাৎ করেই মানব পতাকার উপর বাইরে থেকে বিস্ফোরণ ঘটানো হয়।”

সন্ধ্যায় জসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী বলেন, “ঘটনার দুদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার বা অভিযুক্তদের শনাক্ত, কোনটি করতে পারেনি পুলিশ।”

পরে তারা জেলা প্রশাসক বরাবার স্মারকলিপি দেন।

এদিকে, বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফুলবাড়ী থানার ওসি বজলুর রশীদ জানান, এ ঘটনায় রাতেই পুলিশ বাদি হয়ে একটি জিডি করেছে।

এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।