২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে সংর্ঘষে আহত যুবকের মৃত্যু

ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত এক যুবক ঢাকায় মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 12:38 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ব্রাক্ষণবাড়িয়ায় চিকিৎসকদের কর্মবিরতি

ব্রাক্ষণবাড়িয়ায় চিকিৎসকদের কর্মবিরতি

উপজেলার ফতেহপুর গ্রামে শিশু কিশোরদের মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ওই সংঘর্ষ হয়। এতে মো. রাসেল মিয়া নামে (২৬) আহত হয়েছিলেন।

বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সরাইলের ওসি আলী আরশাদ।

ওসি বলেন, মঙ্গলবারের সংঘর্ষে গুরতর আহত রাসেলকে স্থানীয় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।”

এদিকে মৃত্যুর খবর ফতেহপুর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।