২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য সম্পদ জরিপে শ্রীলঙ্কার সহায়তা চায় বাংলাদেশ

গভীর সমুদ্রে মৎস্য সম্পদ জরিপে শ্রীলঙ্কার কাছ থেকে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 11:17 PM

Updated : 22 Aug 2022, 05:57 PM

ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার সারাত কে বিরাগোদা মঙ্গলবার সচিবালয়ে মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এই সহায়তা চান।

বৈঠক শেষে মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার সাংবাদিকদের জানান, এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে সহায়তার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার।

মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহায়তায় আগামী ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়া থেকে একটি মৎস্য জরিপ জাহাজ আনছে বাংলাদেশ।

জাহাজটি দেশে আসার পর জরিপের বিষয়ে শ্রীলঙ্কাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে, বলেন মোহাম্মদ আলী।

অন্যদিকে মিঠা পানির মাছ চাষে শ্রীলঙ্কাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

মৎস্য মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং শ্রীলঙ্কা হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সিসাথ থামবাগালা এ সময় উপস্থিত ছিলেন।