২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি আটক

নিখোঁজের নয় দিন পর গাইবান্ধায় শ্বশুর-বাড়ির পাশে মাটি খুঁড়ে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 04:07 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দক্ষিণ চাপাদহ গ্রামে এ ঘটনায় নিহতের শ্বশুর মোকছেদ আলী (৭৪) ও শ্বাশুড়ি রুমানা বেগমকে (৬০) আটক করেছে পুলিশ।

নিহতের স্বামী রবিউল ইসলাম পলাতক বলে জানিয়েছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার এসআই মাহাবুব উর রহমান জানান, সোমবার সন্ধ্যায় পঁচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

রাত ৯টার দিকে বাড়িটির একটি ঘরের পাশের মাটি খুঁড়ে লাশটি পাওয়া যায়।

মেয়েকে হত্যার অভিযোগে রাতেই সদর থানায় একটি মামলা করেছেন হোসনে আরার বাবা সাদেকুল ইসলাম।

এতে নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও দেবরকে আসামি করা হয়েছে। এদের মধ্যে তিনজনই পলাতক।

সাত বছর আগে রবিউল ও হোসনে আরার বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই  মাহাবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই বছর ধরে রবিউল ঢাকায় শ্রমিকের কাজ করছেন।

সেখানে তিনি দ্বিতীয় বিয়েও করায় তাদের মধ্যে কলহ চলছিল।

উপজেলা নির্বাচনে ভোট দেয়ার জন্য গত ১৫ মার্চ রবিউল বাড়িতে আসেন। সেদিন গভীর রাত থেকে হোসনে আরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।