বরিশালে কারখানার গুদামে অগ্নিকাণ্ড
বরিশালের বাবুগঞ্জে একটি খাবার তৈরির কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কারখানা শ্রমিকদের সহায়তায় দুই ঘণ্টার চেস্টায় বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তার আগেই গুদামে রাখা চানাচুর, চকলেটসহ বিভিন্ন খাদ্য পণ্য তৈরির কাঁচামাল ছাই হয়ে যায়।
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলেও তিনি জানান।
“শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ফায়ার স্টেশনের উপ-পরিচালক পরিমল।
করখানার মালিক বিজয় কৃষ্ণ দের ছেলে রাহুল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে তাদের।
