সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেইসবুক গ্রুপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচি ও তথ্য সাংবাদিকদের সঙ্গে বিনিময়ের জন্য একটি ফেইসবুক গ্রুপ খোলা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহকারী সাংবাদিকরা ‘প্রেস উইং, প্রাইম মিনিস্টারস অফিস বাংলাদেশ’ নামে এই গ্রুপের সদস্য হতে পারবেন।
খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিকদের জানানোর জন্য এই পেইজে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি, ছবি ও তথ্য প্রকাশিত হবে।
“আবার সাংবাদিকরাও তাদের মতামত, সংবাদ ও ছবি এই পেইজে পোস্ট করতে পারবে।”
সোমবার গ্রুপটি খোলার দেড়ঘণ্টার মধ্যে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই গ্রুপের সদস্য সংখ্যা হয়েছে ৪২।
