২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি করা বোর্ডের বইসহ শিক্ষা অফিসের কর্মচারী আটক

রংপুরের পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বোর্ডের আট হাজার বই চুরি করে কালোবাজারে বিক্রি জন্য নেয়ার পথে আটক করা হয়েছে ওই অফিসের এক কর্মচারীকে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 03:45 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

ওই ভ্যানে ২০১৪ শিক্ষাবর্ষের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যে বিতরণের ষষ্ঠ থেকে নবম শ্রেণির আট হাজার বই ছিল বলে জানান ওসি।

আটক রিয়াজুল শিক্ষা অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে দাবি করেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসআর ফারুক ও অফিস সহকারী ফেরদৌস আলমের কথায় তিনি এ কাজ করছিলেন।

অভিযোগ অস্বীকার করে এসআর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন,  “এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।”

তবে অফিস সহকারী ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেস্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌস জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে শিক্ষা অফিস থেকে বস্তায় ভরে বইগুলো ভ্যানে করে পীরগাছা বাজারে নেয়ার পথে এলাকার লোকজন ভ্যানসহ রিয়াজুলকে আটক করে।

“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিয়াজুলকে পুলিশে সোপর্দ করি। উদ্ধার হওয়া বইগুলো আমার হেফাজতে আছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মামলা করতে বলেছি”।

তবে সোমবার বেলা ১টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে ওসি মকবুল জানান।

জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন জানুয়ারি মাসে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের জন্য বইগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বরাদ্দ দেয়া হয়েছিল। সেগুলো যথাযথভাবে সরবরাহ না করে কেন ফেলে রাখা হয়েছিল- তা খতিয়ে দেখা হচ্ছে।