২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাজারে আগুন, পুড়েছে ১২ দোকান

নরসিংদী সদরে একটি বাজারে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 03:34 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা।

তবে এরই মধ্যে সাতটি কাগজের দোকান, দুটি পাটির দোকান ও তিনটি হার্ডওয়ার স্টোর ভষ্মীভূত হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ডিএডি মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মার্কেটের আবদুল সালাম মিয়ার মালিকানাধীন একটি কাগজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ছড়িয়ে পরে পাশের দোকানগুলোতে।

তিনি বলেন, “সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

অবশ্য ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমান এক কোটি টাকারও বেশি।