খুলনার ৫ উপজলায় সোমবার বিএনপির হরতাল
চতুর্থ ধাপে খুলনার ৫টি উপজেলায় নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সেখানে সোমবার হরতাল ডেকেছে বিএনপি।
রোববার বিএনপির মিডিয়া সমন্বয়কারী এহতেশামুল হক শাওন বলেন, “কেন্দ্র দখল ও ভোট ডাকাতির কারণে বিএনপি ৫টি উপজেলা নির্বাচন প্রত্যাখান করে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সোমবার রূপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় হরতাল ডেকেছে।”
ফুলতলা থানার ওসি মো. ইলিয়াছ ফকির বলেন, “পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। কোথাও কোন ভোট জালিয়াতি হয়নি।”
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা বিএনপির এ দাবিকে বরাবরের মত মিথ্যাচার বরে মন্তব্য করেছেন।
তিনি জানান, বিনা কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর পুলিশ গুলি চালালে ৯ জন আহত হয়েছে।
