২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১০ পরিবার ক্ষতিগ্রস্ত

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ধান, চাল, আসবাবপত্রসহ অন্তত ৪৫টি ঘর পুড়ে ছাই হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 06:01 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার বিকাল সাড়ে চারটার দিকে রাজবাড়ী গ্রামের হিন্দু পাড়ায় জগবন্ধু রায়ের সেচপাম্প ঘরে শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. লাভলু হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এতে আশপাশের ১০টি পরিবারের অন্তত ৪৫টি ঘর এবং তাতে রাখা ধান, চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ডোমার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান মোমিনুর রশীদের ধারণা অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।