কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে
শুক্রবার রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আব্দুর রহিম খানের (৭০) মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই কারারক্ষক জান্নাতুল ফরহাদ।
আব্দুর রহিম কিশোরগঞ্জ সদর থানার অষ্ট ঘড়িয়া এলাকার মৃত আব্দুল আজিজ খানের ছেলে।
কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়ার পর ২০১২ সালের এপ্রিলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।
জান্নাতুল ফরহাদ বলেন, রাত ৯টার দিকে আব্দুর রহিম বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতাল ও পরে গাজীপুর সদর হাসপাতাল নেয়া হয়। রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার বলেন, “আব্দুর রহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”
