২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে স্বামী খুন

জামালপুরে অপহৃত স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তদের মারধরে মৃত্যু হয়েছে এক স্বামীর।

জামালপুর প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 05:27 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

জামালপুর সদরের দিগপাইত কুড়েখালী এলাকা থেকে শুক্রবার সকালে নিহত শহীদুর রহমানের (৩২)লাশ উদ্ধার করা হয়েছে বলে সদরের নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপুলিশ পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর জানান।

শহীদুর টাঙ্গাইলের কাজীপুর গ্রামের শাহেদ আলীর ছেলে।

উপপুলিশ পরিদর্শক জানান, জামালপুর সদরের রঘুনাথপুর গ্রামের কাঠ মিস্ত্রী ফাইনুস ইসলামের মেয় ফাতেমাকে বিয়ে করে শহীদ।

গত ৩ মার্চ ফাতেমাকে রঘুনাথপুর গ্রাম থেকে অপহরণ করে জামালপুরের ছোনটিয়া এলাকার এক বখাটে যুবক।

ওই ঘটনায় ফাতেমার বাবা ৫ মার্চ সদর থানায় মামলা করেন।

শুক্রবার সকাল ৮টায় মেয়ে ও অপহরণকারীর খবর পেয়ে সদর উপজেলার কুড়েখালী বিল এলাকায় গেলে আসামি পক্ষের লোকজন ফাতেমার স্বামী শহীদুর ও বাবা ফাইনুসকে মারধর করে।

এতে ঘটনাস্থলেই শহীদুর মারা যান এবং ফাইনুস আহত হন।

নিহতের লাশ ময়না তদন্ত শেষে এ ঘটনায় মামলা হবে বলেও জানান নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর।

ফাতেমাকে উদ্ধার ও অপরাধীদের আটক করা যায়নি।