অটোরিকশা চালক খুন, মেলান্দহে হরতাল
প্রতিবাদে শনিবার মেলান্দহ উপজেলায় হরতাল ডেকেছে অটোরিকশা চালক সমিতি।
অটোরিকশা চালক মেলান্দহের আদিপৈত উত্তরপাড়ার নূরু ব্যাপারীর ছেলে মনোয়ার হোসেন মনুকে (২৬) হাত-পা-মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান, বৃহস্পতিবার রাতে মনোয়ারকে হত্যার পর স্থানীয় বেতমারী এলাকায় লাশ ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে অটোরিকশা চালক সমিতি বিক্ষোভ মিছিল করে এবং সমাবেশ শেষে হরতাল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ উপজেলা অটো চালক সমিতির সহ-সভাপতি আবু হামজা।
পুলিশ শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
