২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরী থেকে ১৬ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে তিনটি যাত্রীবাহী লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে ১৬ মণ জাটকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী ও মৎস্য বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 11:01 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার ভোরে মুন্সীগঞ্জের লঞ্চঘাটের কাছে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান।

তিনি বলেন, ভোরে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি সিরাজ-২, এমভি প্রিন্স অব হাসান হোসেন, এমভি মিতালী নামের ৩টি লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করা হয়।

পরে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।