২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাটুরিয়ায় বাস চাপায় বৃদ্ধা নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় নিহত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 10:57 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

গোলড়া হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধুমালা বেগম (৬২) উপজেলার গোলড়া চরখণ্ড এলাকার মৃত রজ্জব আলীর স্ত্রী।

ওসি হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মধুমালা বাড়ি থেকে বের হয়ে পাশের কামতা গ্রামে যাচ্ছিলেন।

“গোলড়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী এনএনবি পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।