২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পাঁচ ট্রাকচালকের মুক্তির আশ্বাসের পর রাজশাহী জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 10:09 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘটের মুখে জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী পাঁচ ট্রাকচালককে মুক্তি দেয়ার আশ্বাস দিলে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়।

মেজবাহ উদ্দিন বলেন, “যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে ওই পাঁচ চালককে মুক্তি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, গত ১১ মার্চ রাজশাহীর পবায় ট্রাকে পদ্মার বালু পরিবহনের সময় ভ্রাম্যমাণ আদলত পাঁচ ট্রাকচালককে এক বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করে।

তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে জেলায় ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা।

অনির্দিষ্টকালের ধর্মঘটে রাজশাহীর পরিবহন শ্রমিকরা