২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা এলাকার ১২০০ টেলিফোন বিকল

ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল কেটে যাওয়ায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 09:24 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বারোশ' টেলিফোন বিকল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার সেক্টর ৬ ও ৮ এর মাস্টারপাড়া, চানপাড়া, দেওয়ানবাড়ী, চুয়ারীটেক ও ট্রান্সমিটার এলাকার প্রায় ১২০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

এতে জানানো হয়, গত ১৯ মার্চ রাতে উত্তরার ৬ নম্বর সেক্টরের ৮ নং সড়কের দাদা গার্মেন্টসের পাশে ঈসা খাঁ এভিনিউ মোড়ের ম্যানহোল থেকে ভূগর্ভস্থ ক্যাবল অজ্ঞাতরা কেটে রেখে যায়। ফলে এলাকার টেলিফোনগুলো বিকল হয়ে পড়ে।

ক্যাবল কাটার বিষয়ে উত্তরা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৭০৩ তারিখ ১৯-০৩-২০১৪ খ্রিঃ) করেছে বিটিসিএল।

ক্যাবল প্রতিস্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে এবং আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিটিসিএল।