২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল স্যালাইন তৈরির অপরাধে দুজনকে সাজা

রাজধানীর মিটফোর্ডে অভিযান চালিয়ে নকল স্যালাইন তৈরির অপরাধে দুজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 09:18 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয় বলে র‌্যাবের ম্যাজিস্টেট এএইচএম আনোয়ার পাশা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মিটফোর্ড বাবুবাজার সেতুর পাশের একটি পুরানো সাত তলা ভবনে অভিযান চালিয়ে এই কারখানাটি পাওয়া যায়।

কারখানায় আইসিডিসিআরবি'র নামে নকল স্যালাইন তৈরির অপরাধে মালিক ওবায়দুর রহমান পলাশ ও কর্মচারী হিমেল ফকিরকে হাতেনাতে ধরা হয়।

তিনি জানান, তিন বছর ধরে তারা এই নকল স্যালাইন তৈরি করে বাজারজাত করে আসছিলো।

তিনি জানান, আইনত এই স্যালাইন তৈরি করার বৈধতা কারো নেই। এই অপরাধে পলাশকে এক বছরের সাজা দেয়া হয়। একইসঙ্গে হিমেলকে দশ হাজার টাকা জরিমানা,অনাদায়ে এক মাসের সাজার নির্দেশ দেয়া হয়েছে।