লক্ষ্মীপুরে বাস চাপায় পথচারী নিহত
লক্ষ্মীপুর সদরে বাসচাপায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাশেম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চরচামিতা বাজারের কাছে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরের নেছা (৬০) সদরের রতনের খিল গ্রামের মো. মোস্তফার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় নোয়াখালী থেকে আসা একটি মিনিবাসে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।
স্থানীয়রা বাসটিকে থামাতে পারলেরও চালক পালিয়ে গেছে।
