রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলাম।
অধ্যাপক ফারজানা বুধবার বঙ্গভবনে গেলে তাকে বিশ্ববিদ্যালয়ের সঠিক শিক্ষার পরিবেশ রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন আচার্য আবদুল হামিদ।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হিসেবে গত ২ মার্চ অধ্যাপক ফারজানাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
দায়িত্ব নেয়ার পর দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌজন্য সাক্ষাতের জন্য বঙ্গভবনে যান। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের বিষয়ে আচার্যকে জানান।
জাবির দায়িত্বে দেশের প্রথম নারী উপাচার্য
