২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশুকন্যা খুন, বাবা-মা আটক

ঢাকার সাভারে চার মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে তার বাবা-মাকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 11:23 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় জান্নতুল ফেরদৌসী তানহা নামের মেয়েটির মৃত্যু হয়।

আটক শাহজাহান রুবেল ও তার স্ত্রী তাসলিমা আক্তার সুখিকে থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাজাহান ও তাসলিমার ৪ মাস বয়সের শিশু কন্যাকে শ্বাসরুদ্ধ করে হত্যার খবর পেয়ে এ দম্পতিকে আটক করা হয়।

পারিবারিক কলহের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে শিশুটির বাবা শাজাহান রুবেল সাংবাদিকদের বলেন, তিনি দিনমজুরের কাজ করেন। বুধবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে মেয়ের মৃত্যুর সংবাদ পান।