মুক্তাগাছায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে এক যুবকের গলাকাটা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মহেশবাড়ি খালের পাড়ে বুধবার দুপুরে সুলতানের (৩৫) লাশ পাওয়া যায়। সুলতান পার্শবর্তী ফুলবাড়িয়া উপজেলারমন্ডলবাড়ি গ্রামের খালেক কারীর ছেলে।
মুক্তাগাছা থানার এসআইআব্দুল কাদের মিয়া জানান, সুলতান ছিলেন কৃষক। গত সোমবার বাড়ি থেকেবের হয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
পূর্ব শত্রুতার জের ধরে র্দুবৃত্তরা সুলতানকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
